মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে ইয়াবা বিক্রিকালে যুবককে গ্রেফতার করল পুলিশ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ইয়াবা ও একটি মোটরসাইকেল (হবিগঞ্জ-ল-১১-১০১৩)সহ জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়া উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তার কাছ থেকে আটককৃত মোটর সাইকেলের মালিক উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের প্রবাসী তোতা মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৬)। গ্রেফতারকৃত জাহাঙ্গীর বড়বাজারের লিজা টেলিকমে মোবাইল ফোন মেইকার।
পুলিশ জানায়, জাহাঙ্গীর দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোন মেরামতের ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল। গত বুধবার দিবাগত গভীর রাতে মোটরসাইকেলযোগে গ্যানিংগঞ্জবাজারে ইয়াবা বিক্রি করছিল বলে খবর পায় পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফাররুকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com