বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে বানিয়াচংয়ে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৫৯২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মিয়ানমারে নির্মম, নিষ্ঠুর মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বড়বাজারস্থ শহীদ মিনার চত্ত্বরে বিশাল এ মানববন্ধনে মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন পরবর্তীতে এক পথ সভা অনুষ্ঠিত হয়। আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শায়েখ গোলাম কাদির এর সভাপতিত্বে ও মাওলানা ইয়াহিয়া আহমদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি হাফেজ সিদ্দীক আহমদ, রিপোটার্স ইউনিটির সভাপতি মুক্তিযোদ্ধা নবীর আলী, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আশ্রাফ আলী, মাওলানা মুজিবুর রহমান, মুফতি নুরুল আমীন, মাওলানা আবু বকর মোঃ হারুন রশীদ, মাওলানা রওশন ইজদানী, মুফতি তাফাজ্জ্বল হক, মাওলানা ছিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এসব হামলা রোধে জাতিসংঘসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com