শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ॥ মাধবপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায় মাধবপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মুখলেছুর রহমান জুয়েলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে থানার এসআই মমিনুর ইসলাম তাদের গ্রেফতার করেন। জামায়াত নেতা ছাড়া গ্রেফতার আরেকজন আদাঐ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আক্কাস মিয়া (৩৫)। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে হাজির করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন জানান, জামায়াত নেতা মুখলেছুর রহমান জুয়েল গত বছর তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর সম্পর্কে কটূক্তি করে পোস্ট দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এছাড়া গত ৩০ অক্টোবর নাসিরনগরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাধবপুরে বিভিন্ন মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা করা হয়। এ ঘটনার সঙ্গে জামায়াত নেতা মুখলেছুর রহমান জুয়েল জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com