শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ছেলে-মেয়েকে আহত করেছে পাষন্ড পিতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৫৪৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ছেলে-মেয়েকে কপিয়ে রক্তাক্ত জখম করেছে এক পাষন্ড পিতা। সোমবার সকালে বানেশ্বর-ধনকুড়া গ্রামের মধ্যবর্তী হাওরে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত ভাই-বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’ ভর্তি করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য জাকির হোসেন টিপু জানান, মাল্লা গ্রামের মৃত তালেব আলীর ছেলে কবির মিয়া জুয়া এবং বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। তাই পরিবারের সদস্যদের ফেলে রেখে পার্শ্ববর্তী ধনকুড়া গ্রামে বসবাস করেন। প্রায়ই মাল্লা গ্রামে গিয়ে স্ত্রী ও ছেলের কাছে টাকা চান। এ নিয়ে ঝগড়া লেগে থাকত। রোববার রাতে কবির মিয়া তার ছেলে সোহেল মিয়ার কাছে টাকা চান। টাকা না দিলে নিজ মেয়ে ঈশা আক্তারকে অপহরণের হুমকি দেন।
সোমবার সকালে বাড়ি থেকে ঈশা আক্তার (১১) পিএসসি পরীক্ষার কেন্দ্র বানেশ্বর যাওয়ার পথে কবির মিয়া মেয়েকে অপহরণের চেষ্টা চালান। ঈশার সঙ্গে থাকা মাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দেব জানান, ঈশাকে উদ্ধার করতে তারা চেষ্টা করলে কবির মিয়ার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সোহেল ও ঈশাকে কুপিয়ে জখম করে। এ কারণে ঈশা সোমবারের পিএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন জানান, আহতদের দেখেছেন। এ ব্যাপারে কবির মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com