বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিয়ে বাড়িতে হিজরাদের পিটিয়ে আহত

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আউলিয়াবাদ গ্রামে ২ হিজরাকে পিটিয়ে আহত করেছে বিয়ে বাড়ির লোকজন। গতকাল রোববার দুপুরে উপজেলার আউলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হিজরা স্বপ্না বাদী হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হিজরা সর্দার স্বপ্না জানান, গতকাল রোববার সকালে আউলিয়াবাদ গ্রামে ইলু মিয়ার বাড়িতে বিয়ে অনুষ্ঠানে গেলে ইলু মিয়া ও তার ছেলে মাসুক মিয়া তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে রিতা হিজরা (২২) ও স্বপ্না হিজরা (৪০) আহত হন। তাদের মাধবপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, হিজরাদের অভিযোগ পেয়ে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com