রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটে ফারিয়া’র নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৪৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া’র) দ্বি-বার্ষিক নির্বাচন জাকজমক ভাবে সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোপন ভোটে সভাপতি পদে এস কে এফ লিমিটেড এর প্রতিনিধি শেখ মোঃ আব্বাস উদ্দিন (৫৫ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে শরীফ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর প্রতিনিধি মোঃ নয়ন মিয়া (৫৩ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ লিমিটেড এর প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন (৬১ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ ও দপ্তর সম্পাদক পদে জেনারেল ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর প্রতিনিধি মোঃ মাসুদ রানা (৫৮ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন কেমিকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর প্রতিনিধি মোঃ আব্দুল বাছির ও নিপা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষণ করেন ডাঃ সুরঞ্জন রায়, ডাঃ মোশাররফ হোসেন, ডাঃ এম এ লতিফ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাংবাদিক মোঃ ওয়াহেদ আলী, চুনারুঘাট কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ-সভাপতি মোঃ আবু তাহের, আব্দুর রউফ কাজল, আতিকুর রহমান, মোঃ কাউছার আহমেদ, মামুনুর রশীদ, আতাউর রহমান, মিল্লাদ হোসেনসহ বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com