শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আজ থেকে প্রাথমিক ইবতেদায়ি সমাপনী পরীক্ষা

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ৫২৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আজ থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর। সারা দেশে সাত হাজার ১৯৪টি ও দেশের বাইরে ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার এ দুটি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ২২৬ জন কম। এবার মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়ি সমাপনীতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। আজ প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। তবে বিশেষ পরীক্ষার্থীদের জন্য (অটিস্টিক) অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। প্রাথমিক সমাপনীতে ২ হাজার ৮৫৭ ও ইবতেদায়িতে ৯০ জন বিশেষ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২০০৯ সালে প্রথম প্রাথমিক সমাপনী শুরু হয়। ইবতেদায়ি সমাপনী শুরু হয় পরের বছর পর। সেই অনুযায়ী অষ্টমবারের মতো প্রাথমিক সমাপনী ও সপ্তমবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com