বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে মেয়র-কাউন্সিলরদের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ৫০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করেছে আইডিয়েল স্কুল এন্ড কলেজ। গতকাল শনিবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারস্থ আইডিয়েল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আঃ মোছাব্বিরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব ইন্তাজ উল্লাহ, মোতাহির চৌধুরী মাস্টার, কাজী এম এ খালেক, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, কাউন্সিলর আঃ হান্নান, আঃ খালেক আলাই, রহম আলী, মরতুজ আলী সরদার, লাল মিয়া, আকছির ভান্ডারী, মহিলা কাউন্সিলর মাসকুরা আক্তার পাবনা, ফেরদৌস বকুল, শাহেনা আক্তার, এমদাদুল হক চৌধুরী মাস্টার, মোঃ ফরিদ মিয়া তালুকদার, মোঃ জালাল মিয়া, নাসির উদ্দিন, শাহ নেওয়াজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com