স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ ও অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আগামী ১৫ জুলাই সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে থানা পুলিশসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করবে। জানা যায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের নতুন ব্রিজ, অলিপুর, সুতাংসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। যে কারণে যানজট সৃষ্টিসহ দূর্ঘটনা ঘটছে। পাশাপাশি রয়েছে অবৈধ বিদ্যুৎসংযোগ। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। ইতোপূর্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি এসব স্থাপনা থেকে তারা ভাড়া আদায় করছে। বিষয়টি নজরে এলে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন ও হাইওয়ে পুলিশ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করবেন। এ সময় জেল-জরিমানা করা হতে পারে বলে জানা গেছে।