বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল নবীগঞ্জের যুবকের ॥ ২ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল রবিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের সম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশ্বাব উদ্দিন খানের ছেলে। পুলিশ জানায়, বাহুবল উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শাহেদ ও তার দুই বন্ধু। পথে সম্বপুর এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহেদ মারা যান এবং তার দুই সঙ্গী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহেদ নিহত হয়েছেন। তার দুই সঙ্গীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com