মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ফ্যাসিষ্ট হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছেন-এস.এম. ফয়সল

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং ইটাখোলা ফাজিল ডিগ্রী মাদরাসার নব নির্বাচিত গভনিং বডির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছেন। দলীয় এবং আত্মীয় করণের মাধ্যমে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যে লুটপাট করেনি। অপর দিকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই শিক্ষা বিস্তার এবংমান উন্নয়নে কাজ করে গেছেন। এর ধারা বাহিকতায় আমি সরকারি কোন দায়িত্বে না থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের স্নেহ ও ভালবাসায় মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নতুন ভবন তৈরি করেছিলাম। আগামীতে যদি রাষ্ট্রীয় কোন দায়িত্বে যেতে পারি তাহলে মাধবপুর ও চুনারঘাটের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি রোববার মাধবপুর উপজেলার ইটাখোলা সিনিয়র ফাজিল ডিগ্রী মাদরাসায় তাকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাদরাসার দাতা সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- ইটাখোলা ফাজিল ডিগ্রী মাদরাসায় আজকে এলাকার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে।এই মাদ্রাসার প্রতিষ্ঠার অতীত ইতিহাস স্মরণ করে তিনি বলেন মাদ্রাসা প্রথমে আমাদের বসত বাড়ির একটি ছনের ঘরে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে ছাত্রছাত্রী বাড়তে থাকায় বর্তমান জায়গায় আপন ঠিকানা হয়।মাদ্রাসার একাডেমিক ভবন ও সুযোগ সু্বধিার জন্য আমাদের পরিবার ও আমি সব সময় কাজ করেছি। মাদরাসার অধ্যক্ষ মোঃ আমির হোসেন জাকারিয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সদস্য সহকারি অধ্যাপক মঈন উদ্দিন, ইউ/পি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সদস্য জামালউদ্দিন, শিক্ষার্থী আদনান প্রমুখ। পরে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com