শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে দুই কলেজ ছাত্রকে ছুরিকাঘাত ॥ ফোন ছিনতাই

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন স্টেডিয়াম এলাকায় দুই কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে গেছে একদল ছিনতাইকারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত অবস্ায় তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, সুলতান মাহমুদপুর এলাকার সাদেক মিয়ার পুত্র কলেজ ছাত্র সাব্বির হোসেন ও সাদেকুজ্জামানের পুত্র সামাদ মিয়া প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে গত শনিবার দুপুরে উল্লেখিত স্থানে পৌঁছলে একদল ছিনতাইকারী ছুরিকাঘাত করে মূল্যবান জিনিসপত্র ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে ছিনতাইকারীদের সনাক্ত করে সদর থানায় গতকাল রবিবার রাতে আইনজীবী সহকারি সাদেক মিয়া বাদী হয়ে অভিযোগ করেন। অভিযোগে বলা হয় রাজনগর এলাকার জিসান মিয়া, সিয়াম, ইসমাইল ও মিশকাত সহ ৪-৫ জন এ ঘটনা ঘটিয়েছে। ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, অভিযোগ পেয়েছি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com