বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের উদ্ভুত পরিস্থিতি নিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্বেগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের উদ্ভুত পরিস্থিতির ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জ প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জরুরী সভায়- নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. সেলিম তালুকদার ও আশাহিদ আলী আশার মধ্যে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরে উদ্ভুদ পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঘটনায় নবীগঞ্জ প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করে। এ ঘটনায় নবীগঞ্জ প্রেসক্লাবের কোনো সংশ্লিষ্টতা নেই। এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানানো হয়। তাদের ব্যক্তিগত এই বিরোধের কোনো ধরণের দায়ভার প্রেসক্লাব বহণ করবেনা। উক্ত সভায় প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. সেলিম তালুকদার ও আশাহিদ আলী আশা’র এহেন কর্মকাণ্ডে নবীগঞ্জ প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় তাদের বিরুদ্ধে কেন গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবেনা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য- নবীগঞ্জ শহরে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসক্লাবকে নিয়ে মন্তব্য করার ঘটনা অত্যান্ত দুঃখজনক। নবীগঞ্জ প্রেসক্লাব এ বিষয়ে প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জানমাল রক্ষায় এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com