মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ-এর প্রবাসী শাখার সভাপতি সাইফুদ্দিন রুবেল ও সাংগঠনিক সম্পাদক জমশেদ মিয়াকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ-এর প্রবাসী শাখার সভাপতি ফ্রান্স প্রবাসী সাইফুদ্দিন রুবেল ও সাংগঠনিক সম্পাদক ইউ.কে প্রবাসী জমশেদ মিয়াকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। তারা ব্যক্তিগত সফরে দেশে এসে দীর্ঘদিন হবিগঞ্জ অবস্থান করছিলেন। গতকাল সোমবার (৩০ জুন) রাত ৯ ঘটিকায় শহরের স্থানীয় আশরাফ জাহান কমপ্লেক্সের ফুড ভিলেজে সৌজন্য সাক্ষাৎকালে তাদেরকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস বখত চৌধুরী জালাল এবং বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জামাল হোসেন। সাবেক শিক্ষার্থীদের মাঝে ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন-ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন বৃন্দাবন সরকারি কলেজ শাখার সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল হাসান, মোঃ আতাউর রহমান, মায়েল ঠাকুর, টিপু কুমার দেব, মোঃ আল আমিন, আলী আহমেদ উজ্জ্বল, মোজাম্মেল হোসেন অপু, নাজমুল হাসান, কুহিনূর ইসলাম স্বপন, মোঃ আজিজুল হক নিয়াজ, মোঃ জাকির খান, মোঃ শাহীন মিয়া, মনিরুজ্জামান মনির, আরিফুল ইসলাম আরিফ, আজহারুল ইসলাম রক্সি, মোঃ মোফাজ্জল হোসেন ইমন, আকরাম হোসাইন রিয়াদ প্রমূখ। সংবর্ধনা সভায় বক্তারা বলেন, ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ-এর প্রবাসী শাখার কার্যক্রম পরিচালনায় চীন থেকে আব্দুল হাকিম বিশেষভাবে সার্বিক সহযাগিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com