বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ জমে উঠেছে বিএনপির কাউন্সিল

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৩৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে জমে উঠেছে উপজেলা বিএনপির কাউন্সিল। নির্ধারিত তফশীল অনুযায়ী সোমবার (৩০ জুন) প্রার্থীতা যাচাই বাচাই কাজ সম্পন্ন হয়েছে। ৫ পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। গতকাল মঙ্গলবার (১লা জুলাই) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দিয়েছেন নির্বাচন কমিশন। প্রতীক হাতে পেয়েই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নির্ঘুম প্রচারনায় জমে উঠেছে বিএনপির কাউন্সিল। এ নিয়ে বিএনপির ত্যাগী ও তৃণমুল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কাউন্সিল’কে সামনে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে প্রার্থীদের প্রচারনায় মূখরিত হয়েছে নবীগঞ্জের জনপদ। সকল পদেই লড়াই চলছে সমানে সমান। খুব জোরে সুরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন। নির্বাচনে ৯৫৪ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দলের র্দূদিনে যারা মাঠে থেকে জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তৃর্ণমুল নেতাকর্মীরা। এবারের কাউন্সিলে দলের প্রবীনদের চেয়ে নবীন প্রার্থীর সংখ্যাই বেশী দেখা যাচ্ছে। ফলে জমে উঠেছে বিএনপির কাউন্সিল। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলী বলেন, এখন পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আশাবাদী একটি সুন্দর ও সুশৃংখল কাউন্সিল উপহার দিবো। এতে দলের প্রার্থীসহ নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আগামী ৯ জুলাই বাংলাবাজার সোনার বাংলা মডেল হাইস্কুল সংলগ্ন মাঠে অনুষ্টিত হবে নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত বিরতীহীনভাবে চলবে ভোট গ্রহন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com