বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি পূনর্গঠন ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১২ জুলাই) বিকালে স্থানীয় বড়বাজারস্থ ক্লাব কার্যালয়ে যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জীবন আহমেদ লিটনকে পূনরায় সভাপতি ও সরকারি গেজেটভূক্ত (বি ক্যাটাগরি) জুলাই যোদ্ধা সাংবাদিক শেখ সফিকুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাচিত সেক্রেটারী নকিব ফজলে রকিব মাখন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে দুর্নীতিবাজরা মাথাচারা দিতে পারে না, সাংবাদিকদের সঠিক লেখনি দেশকে আলোর পথ দেখায়, তাই আপনাদের (বানিয়াচংয়ের সকল সাংবাদিক সংগঠন) ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং প্রেসক্লাব উপদেষ্টা মোতাব্বির হোসেন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, উপজেলা কৃষকদল নেতা অলিউর রহমান অলি, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন নিপ্পন, মুরাদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক জাকির হোসেন মহসিন, হবিগঞ্জ জেলা ছাত্র মজলিশের সভাপতি ও এস আই মিডিয়ার পরিচালক সাইফুল সুরুজ ও ১ নং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সাংবাদিক রাসেল আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক রাসেল ঠাকুর, যুগ্ম আহ্বায়ক রানা শাহ রানা, ১নং উত্তর পূর্ব ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ১৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন, সাংবাদিক বিল্লাল হোসেন দিনাজ ও শেখ আবু ইসহাক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com