সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৬৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পিন্টু চন্দ্র দেব (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১২ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে নবীগঞ্জ-শেরপুর সড়কের একটি নির্মাণাধীন বাংলো ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিন্টু চন্দ্র দেব নবীগঞ্জ উপজেলার কেলি কানাইপুর গ্রামের সুকুমার দেবের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল আহমেদ ও এসআই আনিসুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com