শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জে লন্ডন প্রবাসী সাজাদের অর্থায়নে চাল বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক হাজী এম. এ. মন্নান এন্ড ছইফা খানম ট্রাষ্ট (ইউ.কে) এর প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুল সাজাদ এর নিজস্ব অর্থায়নে ও সংস্থার পক্ষ থেকে সহস্রাধিক পরিবারের মধ্যে চাল বিতরন করা হয়েছে।
গত ৩ জুলাই বৃহস্পতিবার উক্ত চাল বিতরণ করা হয়। বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাগাউড়া সহ বিভিন্ন গ্রামের হত দরিদ্র সহস্রাধিক পরিবারের মাঝে ২০ কেজি করে চাল দেয়া হয়।
এসময় এলাকার সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাল বিতরণকালে সুবিধাভোগীরা সন্তুষ্টি প্রকাশ করে হাজী এম. এ. মন্নান এন্ড ছইফা খানম ট্রাষ্ট (ইউ.কে) ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল সাজাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রবাসী সমাজ সেবক মোহাম্মদ আব্দুল সাজাদ একজন মানবিক ব্যক্তিত্ব। সমাজ সেবায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন। তিনি দেশ, মানুষ ও মানবতার কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com