বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় হবিগঞ্জের ১৫৪ জন আসামী

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার হত্যার ঘটনায় পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হাসান আরিফ, জেলা বারের সাবেক সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক মোছাব্বির বকুল, গরু বাজার এলাকার নাসির উদ্দিনসহ ৪৬৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ১৫৪ জন ব্যক্তিকে এজাহারে অর্ন্তভুক্ত করা হয়। এ ছাড়া এ মামলায় অজ্ঞাত ২-৩ হাজার জনকে আসামি করা হয়। গত ৬ এপ্রিল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আলা উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হাসান আরিফ, জেলা বারের সাবেক সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক মোছাব্বির বকুল, গরু বাজার এলাকার নাসির উদ্দিন, এডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ, ফারুক মহালদার, হুমায়ুন কবির, মোড়াকড়ি ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল মোল্লা, এড়ালিয়া গ্রামের কবির হোসেন, ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মোঃ মাহফুজ মিয়া আবু, মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, চুনারুঘাটের সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম রুবেল, মজলিশপুর গ্রামের মেম্বার মোহাম্মদ আলী, হবিগঞ্জ শহরের দক্ষিণ অনন্তপুরের এ কবির , বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের এনাম খান চৌধুরী, শায়েস্তাগঞ্জের মোঃ আব্দুল হাই সজল, হবিগঞ্জ শহরের বাতিরপুরের প্রবাস চন্দ্র রায় পার্থ, আন্দিউড়া ইউনিয়নের মেম্বার সাইফুল ইসলাম, মাধবপুর ফতেহপুর গ্রামের মাহমুদ তানজিল, মুরাদপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ইমন মিয়া, শহরের রামজয় মোদকের মালিক এডভোকেট প্রবাল রায়সহ ১৫৪ জন। বাদী মামলায় উল্লেখ করেন ১৮ জুলাই আসামিরা যাত্রাবাড়ি থানায় পুলিশ বক্সের কাছে ছাত্রজনতার উপর গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করে। এতে দুই ছাত্র নিহতসহ শতাধিক ছাত্রজনতা আহত হয়। বাদীও এতে আহত হন। যাত্রাবাড়ি থানার ওসি মোঃ খালেদ হাসান বলেন, মামলা রুজু হয়েছে এবং আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com