বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরমান খানের বাড়ীতে ছাত্র-জনতার হামলা ॥ আহত ১

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান খানের বাড়ীতে হামলা ও ভাংচুর করেছে ছাত্র-জনতা। এক পর্যায়ে ছাত্র-জনতা এই বাড়ীটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে আরমান খানের বাড়ি ও তার ব্যবহৃত মোটর সাইকেলটি পুড়ে যায়। এ সময় ছাত্রলীগ নেতা আরমান খানের মা তৈয়বুন্নেছা (৫৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা করান। গতকাল ১৩ জুলাই রবিবার বিকালে বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত তৈয়বুন্নেছা জানান, তার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এ কারণে গতকাল উল্লেখিত সময়ে কিছু লোক তাদের বাড়ীতে গিয়ে আরমান খানকে খোঁজতে থাকে। এক পর্যায়ে তারা আমার ছেলে আরমান খানকে না পেয়ে আমাদের বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। এ সময় হামলাকারীদের বাঁধা দিলে তারা আমারও উপর আক্রম করেন। এক পর্যায়ে বাড়ীতে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। এতে আমাদের বাড়িটি পুড়ে অনেক ক্ষতি হয় এবং আমার ছেলে আরমান খানের ব্যবহৃত মোটর সাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়। তখন হামলাকারীরা হুমকি দিয়ে বলে তোমার ছেলে আরমানকে যেখানে পাব সেখানেই হত্যা করব।

উল্লেখ্য, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান খানের বাড়ী বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে। সেখানেই তিনি পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

সূত্রে জানায়, ছাত্রলীগ নেতা আরমান খান বানিয়াচঙ্গে ছাত্র-জনতার আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় ও হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com