বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ঝুঁকিপূর্ণ ব্রিজ

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদীসহ বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তাছাড়া কোনো কোনো ব্রিজের নিচ থেকেও সিলিকা বালু উত্তোলন করায় ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে যে কোনো সময় ব্রিজ ধ্বসে পড়ে সিলেট ও শায়েস্তাগঞ্জের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। জানা যায়, নতুনব্রিজের বেশ কয়েকজন সিন্ডিকেট সমন্বয় করে প্রতিদিন ৮-৯টি নৌকায় সুতাং নদী থেকে সিলিকা বালু তোলে কাঠাখালি হয়ে বুল্লা বাজারে পাচার করছে। এ ছাড়া শানখলা, জোয়ার লালচাঁন, মড়রা, লাদিয়া, পুরাসুন্দা, কাজিরগাঁও, আলগাগাঁও রেলের ব্রিজের পাশ থেকে সিলিকা বালু তোলে পাচার করা হচ্ছে। আর এসবের নেপথ্যে রয়েছে প্রভাবশালী ব্যক্তিরা এবং প্রশাসনের কিছু অসাধু কর্মচারীরা। তাদের মদদেই এসব বালু সুতাং নদী থেকে ড্রেজার মেশিনে তুলে নৌকা দিয়ে পাচার করা হচ্ছে। এতে সুতাং নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া রেল ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com