মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরের হরিপুরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেল সড়কের মাধবপুর উপজেলার হরিপুরে চল্লিশোর্ধ এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ রেল পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টায় রেলওয়ে থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বিকেলে স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে এ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের নিচে ঝাপ দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিল বলে স্থানীয় লোকজন জানান। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়। তবে ওই ব্যক্তির শরীরে থাকা পোশাকে ‘হরে কৃষ্ণ হরে রাম’ লিখা থাকায় ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থায় আশংকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com