বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাধাপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ২০

  • আপডেট টাইম শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার রাধাপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করা হয়। জানা যায়, ওই গ্রামের সফর আলীর সাথে তাহির মিয়ার জমির দখল নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একে অপরের উপর হামলা, পাল্টা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সহিদ মিয়া (৪০), তাহির মিয়া (৪৫), শিফা আক্তার (১৮), মহিবুর রহমান (২০), মিজানুর রহমান (২৫), জাকারিয়া (২৮), আল আমিন (২০) ও সফর আলী (৬৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com