শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাট সাহিত্য নিকেতন পাঠাগার ও সঙ্গীত বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাহবুব আলী

  • আপডেট টাইম শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ৫৩৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাহিত্য নিকেতন পাঠাগার ও সঙ্গীত বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এড. মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসেবে গতকাল শুক্রবার বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চা ও পাঠাগার ছাত্র-ছাত্রীদের জন্য একান্ত প্রয়োজন। আমরা সাহিত্য চর্চায় পিছিয়ে থাকলে হবে না। স্কুল কলেজে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চার উপর এখনই মনোনিবেশ করা উচিত। পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছুর সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক সালেহ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেইন জিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, চেয়ারম্যান সবুজ তরফদার, মোঃ রমিজ উদ্দিন, কাউছার উল গণি, ডাঃ নুরুল ইসলাম, ইউসুফ উদ্দিন, এডভোকেট আব্দুল হাই, আব্দুল আওয়াল মাস্টার, মোঃ নাছির উদ্দিন, বিদ্যুৎ পালসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com