বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি মধুকাননসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দুই বেকারী ও এক মিষ্টির দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট বিভাগের সহকারি পরিচালক সেলিম রেজার নেতৃত্বে একদল পুলিশ কোর্ট স্টেশন এলাকার রেশমি বেকারীতে mobile-curtঅভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে বেকারী মালিক নুর মিয়াকে ৬ হাজার টাকা ও একই সড়কের বিউটি ফুড বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে বেবিষ্ট্যান্ড এলাকার বিলাসবহুল মধুকানন মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কিছু পণ্য জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে কোর্ট স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রবিউল আলমসহ একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com