সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

হবিগঞ্জ শহরের মিনি চাইনিজ রেস্টুরেন্টে অনৈতিক কর্মকান্ড ॥ স্পাইসিহার্ট, নিরিবিলি ও আড্ডা থেকে ১০ যুবক-যুবতি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ১৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে গড়ে উঠেছে অসংখ্য মিনি চাইনিজ রেন্টুরেন্টে। এসব রেস্টুরেন্টের অধিকাংশই অনৈতিক কর্মকান্ডের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে। রেন্টুরেন্টের কেবিন গুলো দেখলে মনে হয় এ যেন প্রেমকুঞ্জ তৈরী করা হয়েছে। এ জন্য ওই সব রেস্টুরেন্ট গুলোতে প্রতিনিয়ত যুবক-যুবতিদের আনাগোনা লেগে থাকে। এ সুযোগে দোকান মালিকরা কামিয়ে নিচ্ছেন অধিক মুনাফা। বাজার দরের চেয়ে ৪/৫ গুন বেশি দামে পন্য বিক্রি করে হয়ে যাচ্ছেন আঙ্গুল ফুলে কলাগাছ। ক্রেতাদেরও কোন অভিযোগ নেই। কারণ তারা পাচ্ছেন বাড়তি নিরাপত্তার সুবিধা।
atok-premik-prmika-3-copy

10949758_932230596821100_6373954263280247894_n-copy

atok-premik-prmika-2-copyবিষয়টি প্রশাসনের নজরে পড়লে গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় শহরের রাজনগর এলাকাস্থ স্পাইসিহাট, আড্ডা ও আধুনিক স্টেডিয়াম সংলগ্ন নিরিবিলি কফি হাউজ থেকে কলেজ ছাত্র-ছাত্রীসহ ১০ যুবক-যুবতিকে আটক করা হয়।
আটককৃতরা হল-কলেজ ছাত্রী তাসলিমা আক্তার (১৮), রুমা বণিক (২১), উর্মি (১৯), সালমা (২০) ও চাঁদনী আক্তার (১৯), সদর উপজেলার কালনী গ্রামের সালাউদ্দিন (২০), সুলতান মাহমুদপুর গ্রামের দেওয়ান হোসেন (২৫), চুনারুঘাট উপজেলার নালমুখ গ্রামের অনিক মিয়া (১৮), ঢাকা খিলক্ষেত এলাকার সঞ্জয় রায় ও বানিয়াচং উপজেলার গুনই গ্রামের আলমগীর।
পুলিশ জানায়, আটককৃতরা রেস্টুরেন্ট গুলোতে বসে নোংরামি করছিল। এ অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।
এ খবর শহরে ছড়িয়ে পড়লে ফাষ্টফুডের দোকান বন্ধ করে আত্মগোপনে চলে যান অনেকে। রাত ৮টার দিকে আটক মেয়েদের মুচলেখা রেখে ছেড়ে দেয় পুলিশ।
এদিকে এ খবর শহরবাসীর মাঝে পৌছুলে তারা হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হকসহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানান। সচেতন মহলের দাবী শিক্ষার্থীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে যারা এ সব কর্মকান্ডের সুযোগ তৈরী করে দিচ্ছেন তাদের আইনের আওতায় আনতে হবে এবং এ সকল কর্মকান্ড রোধে পুলিশ প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com