বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পত্রিকায় সংবাদ প্রকাশের জের ॥ বানিয়াচং আদর্শবাজার-পাহাড়পুর সড়কের কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৬২৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আদর্শবাজার-পাহাড়পুর ডুবন্ত সড়ক নির্মাণ কাজে চলছে ব্যাপক অনিয়ম। এ নিয়ে হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল নির্মাধীন সড়কটি পরিদর্শন করেছেন হিলিপ প্রকল্পের প্রধান কার্যালয়ের কোয়ালিটি কট্রোল ইঞ্জিনিয়ার আরেফীন সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মোঃ আল-নূর তারেক, হিলিপের উপজেলা কো-অর্ডিনেটর চিত্রা বসু সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে নি¤œমানের ইট দিয়ে এজিংয়ের কাজ চলায় পরিদর্শন টীম ক্ষোভ প্রকাশ করেন। এ সময় উপজেলা প্রকৌশলী মোঃ আল-নূর তারেক ঠিকাদারী প্রতিষ্ঠান মৈত্রী বিল্ডার্স এর সাব কন্ট্রাকটার মোঃ শাহীন মিয়াকে ডেকে এনে নি¤œমানের ইটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কাজের মেজারমেন্ট অনুযায়ী ১ নাম্বার ভাল মানের ইট না আসা পর্যন্ত কোন অবস্থাতেই ইটের কাজ করতে দেয়া হবে না বলে তিনি তাদেরকে কঠোরভাবে হুশিয়ারী করে দেন। শুধুমাত্র ব্লকের কাজ করা যাবে বলে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনকে জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে নি¤œমানের ইট দিয়ে এজিংয়ের কাজ করায় ঠিকাদারী প্রতিষ্ঠান মৈত্রী বিল্ডার্স এর প্রোঃ মোঃ আশিক মিয়াকে চিঠি প্রদান করা হয়েছে বলে উপজেলা প্রকৌশ অফিস সূত্রে জানাগেছে।
উল্লেখ্য, বানিয়াচং-আদর্শবাজার পাহাড়পুর এর সড়কটি অত্র এলাকার জনগনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এ সড়কটি নির্মাণ হলে অত্র এলাকার হাজার হাজার কৃষকসহ জনগণের যোগাযোগের এক দিগন্ত উন্মোচিত হবে। যার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেসহ জীবসযাত্রার মানেও আসবে ব্যাপক পরিবর্তন। হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) এর অধীনে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে আদর্শবাজার-পাহাড়পুর এর ডুবন্ত ৪ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হচ্ছে। গুরুত্বপূর্ন এ সড়কটিতে কোন অবস্থাতেই নি¤œমানের কাজ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন অত্রালাকার জন সাধারণ। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ আল-নূর তারেক এর সাথে এ বিষয়ে আলাপ করা হলে তিনি জানান, কোথাও কোন অনিয়ম পরিলক্ষিত হলে তা বরদাশত করা হবে না। ঠিকাদারী প্রতিষ্ঠান মৈত্রী বিল্ডার্স এর মালিক মোঃ আশিক মিয়া মোবাইল ফোনে তাকে জানিয়েছে যে সকল ইট সাইডে রাখা হয়েছে তা সরিয়ে এনে ১ নাম্বার ইট দিয়ে কাজ করা হবে। এছাড়া কাজের সাইডে নিয়োজিত সাব-কন্ট্রারটারকেও এখান থেকে সরিয়ে নেয়া হবে বলেও ঠিকাদার আশিক মিয়া উপজেলা প্রকৌশলী আল-নূর তারেককে জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com