সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে যুবককে বলৎকার করে ভিডিও চিত্র ইন্টারনেটে মামলা দায়ের ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক যুবককে হাত পা বেঁধে তিন বখাটে বলৎকার করে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এখন বিভিন্ন যুবকের হাতে ইন্টারনেটে ভিডিও। বিষয়টি সামাজি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনার শিকার যুবকের পিতা থানায় মামলা করে। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে। এছাড়া একই দিন ভিকটিমকে হবিগঞ্জ বিচারিক আদালতে ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করলে বিচারক ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করেছেন।
মামলার আসামীরা হলেন-চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের সেন্টু, হারুন ও মুখলেছ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিকেল ৪টার দিকে সেন্টু মিয়া, হারুন মিয়া ও মুখলেছ মিয়া মিলে একই গ্রামের ১৮বছরের জনৈক যুবককে একটি বেগুন ক্ষেতে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে তাকে পালাক্রমে পাশবিক নির্যাতন (বলৎকার) করে ৩ যুবক। এ সময় তারা এর ভিডিও চিত্র ধারণ করে পরে তা ইন্টারনেটে ছেড়ে দেয়। লোক লজ্জায় ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ভিকটিম যুবক। কিন্তু বখাটেদের ধারণকৃত ভিডিও ক্লিপ এলাকায় লোকজনের কাছে ইন্টারনেট ফেসবুকে ছড়িয়ে পড়ায় তার পিতা বাদী হয়ে উল্লেখিত ৩জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে আসামী মুখলেছকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার মুখলেছের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অপর দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com