শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এড়ালিয়া থেকে নিখোঁজ পত্রিকা বিক্রেতা কাওছার বাড়ি ফিরেছে

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৬৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর এড়ালিয়া থেকে নিখোঁজ পত্রিকা বিক্রেতা কাওছার মিয়া (১২) বাড়ি ফিরে এসেছে। সে ওই গ্রামের শুকুর আলীর পুত্র। গতকাল রবিবার সকালে সে বাড়ি ফিরে আসে। খবর পেয়ে শুকুর আলীর দায়েরকৃত মামলার এসআই রকিবুল হাসান অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে কাওছারকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় কাওছার সাংবাদিকদের জানায়, গত ২৮ অক্টোবর সে পিতা-মাতার উপর অভিমান করে বাড়ি থেকে চলে গিয়েছিল। শায়েস্তাগঞ্জ জংশন থেকে ওই দিন সে ট্রেনযোগে ঢাকার কমলাপুরে যায়। সেখানে একটি চায়ের দোকানে কাজ নেয়। এতদিন সে ওই দোকানেই ছিল। গত শনিবার দোকানের কাজ করতে ভাল না লাগায় দোকান মালিকের নিকট থেকে ১০ টাকা নিয়ে ওই দিন রাতে ঢাকা থেকে ট্রেনে উঠে। ভোরে শায়েস্তাগঞ্জ জংশনে এসে পৌছে এবং প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকে। বেলা ১১টার দিকে সে বাড়ি ফিরে আসে। এসআই রকিবুল হাসান তার জবানবন্দি রেকর্ড করে পিতা-মাতার জিম্মায় তাকে হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com