বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি মজিদ খানকে শিবপুর গ্রামবাসীর গণসংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানেক গণসংবর্ধনা দিয়েছে বানিয়াচং উপজেলার শিবপুর গ্রামবাসী। এ উপলক্ষে গতকাল বিকালে পুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার ফণি ভূষন দাশের সভাপতিতে ও হরি শংকর দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিতত্ব ব্যাক্তিত্ব আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি ছিলেন, পুকড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, খাড়াউড়া ইউপি চেয়ারম্যান শওকত আরেফিন সেলিম, বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান হাবিবু রহমান, এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, অনুপ কুমার দেব মনা, এডঃ আলাউদ্দিন তালুকদার, এডঃ মোস্তফা মিয়া, এডঃ নলীনি কান্ত রায় নিরু, শংখ শুভ্র রায়, পিযুশ চক্রবর্তী।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অসিত রঞ্জন দাশ।
এছাড়াও বক্তব্য রাখেন জিয়া উদ্দিন, বিশ্বজিত দাশ, রাখাল চন্দ্র দাশ, মোহিত লাল দাশ, রিপন দাশ, নগেন্দ দাশ, বারিক মিয়া, অরুণ দাশ, মুক্তিযোদ্ধা গোপাল দাশ, বিজয় কৃষ্ণ দাশ, মোহন লাল দাশ, সুদাময় দাশ, চন্দ্র দাশ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, বতর্মান সরকার গ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। আমি নির্বাচিত হওয়ার পর থেকে অবহেলিত বানিয়াচং আজমিরীগঞ্জের যে উন্নয়ন হয়েছে অতীতে আর কোন সরকারের আমলে হয়নি। তিনি শিবপুর গ্রামের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। এমপি মজিদ খান বলেন, ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়া আওয়ামীলীগ সরকারেরই অবদান।
আলোচনা সভা শেষে শিবপুর গ্রামবাসী সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খানকে সম্মননা ক্রেস্ট প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com