বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুড়িয়াউকে রাস্তার দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে রাস্তার দখলকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে মহিলা শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকালে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ দাঙ্গাবাজকে আটক করেছে। আহত সুত্র জানায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামালের লোকজনের সাথে একই গ্রামের muriaok-atok-3-copyগিয়াস উদ্দিনের লোকজনের গ্রামের একটি রাস্তার দখল নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় সামছু মিয়া (৬৫), বদরুজ্জামান (৪৫), আশুরা বেগম (৩৫), নেহার বেগম (৩০), সোনিয়া (২০) ও লাকু মিয়া (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সোহাগ মিয়া, বদরুজ্জামান ও আক্কাস মিয়াকে আটক করেছে। লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com