বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরের জন্মদিন পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক দেশরতœ শেখ হাসিনার আস্থাভাজন সিলেটের কৃতি সন্তান এস এম জাকির হোসাইন এর ২৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ জাকজমকপূর্ণভাবে উদযাপন করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে জন্ম দিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জল আলী সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিপন সরদার, মোস্তাক আহমদ শাওন, সোহান আহমদ মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খাঁন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মোহন, আল আমীন, প্রচার সম্পাদক তারেক খান, উপ-প্রচার সম্পাদক উৎপল চক্রবর্ত্তী সানি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মামুন আহমদ, ক্রিড়া সম্পাদক লুৎফুর রহমান, উপ তথ্য ও গবেষনা সম্পাদক সোহেল আহমদ, উপ আইন বিষয়ক সম্পাদক তৌহিদ আহমদ রিয়ন, সহ-সম্পাদক দিন মোহাম্মদ ইমরান, ভিষন রায়, আজগর মিয়া, সদস্য মাহবুবুর রহমান রাজু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুর্শি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিলন চৌধুরী, সাইদুর রহমান প্রমূখ। নেতৃবৃন্দ ছাত্র নেতা এস এম জাকির হোসাইনের দীর্ঘায়ু কামনা এবং জন্ম দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com