মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৬৩২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিতলা গ্রামে নিজের বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করিয়েছে এক লম্পট স্বামী। আহত অবস্থায় এক সন্তানের জননী ওই গৃৃহবধুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি গৃহবধু জানায়, তিন বছর আগে শাহজালালপুর গ্রামে তালেব আলীর পুত্র টুটুল মিয়া (২৫) এর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর জান্নাত নামের এক বছরের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এদিকে রিমার কথা গোপন করে টুটুল অন্যত্র একটি বিয়ে করে। এরপর থেকেই তাদের মাঝে শুরু হয় ঝগড়া ফ্যাসাদের। এক পর্যায়ে টুটুল ২য় স্ত্রীর পিত্রালয়ে ঘর জামাই হিসেবে চলে যায়। এ ব্যাপারে আদালতে মামলা করলে সে মামলায় কারাগারে যায় টুটুল। পরে জামিনে মুক্তি পেয়ে রিমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদর্শন করে। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘর থেকে বের হয়। এ সময় টুটুলের বন্ধু জালালপুর গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র আব্দুল করিম মুখে গামছা বেধে পাশের লরাছড়া নদীর পাড়ে তুলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে রিমা চিৎকার শুরু করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে করিম পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com