মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লন্ডন প্রবাসী এম মখলিছ চৌধুরী ও এম. এ চৌধুরীর ছাত্রাবাসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এম মখলিছ চৌধুরী ও এম. এ চৌধুরীর ছাত্রাবাসের মালিক পক্ষের উদ্যোগে ৩০০শ গরীব দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে এ উপলক্ষে ধুলিয়াখাল এম চৌধুরী ছাত্রবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবিদুল চৌধুরী রাফি’র সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলাম খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পলিটেনিক ইন্সটিটিউটর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মোহসীনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজবাহুল বারী লিটন, সাবেক চেয়ারম্যান মর্তুজ আলী। এতে উপস্থিত ছিলেন, ধুলিয়াখাল গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আবু মিয়া, আব্দুল আজিজ মোল্লা, মোঃ মজিদ, জাফর আহমেদ, কালাম আহমেদ প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোহসীনুর রহমান বলেন, প্রবাসে থেকেও আমাদের কথা যে আপনারা ভাবেন তা ভুলা যাবে না। আপনাদের রোজগারের টাকা দিয়েই এদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে।
ইউ.পি চেয়ারম্যান মিজবাহুল বারী লিটন বলেন, আপনারা দেশের কথা চিন্তা করেন বলে আমরা অনেক ভাল আছি। তিনি বলেন, আপনাদের দান অব্যাহত থাকলে গরীব অসহায় মানুষ শীতে তীব্রতা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।
আলোচনা সভা শেষে প্রায় ৩শতাধিক গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com