বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক মতিয়ার চৌধুরীর পুত্র মিজানুর রহমান চৌধুরী মিঠুর বিয়ে সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৬৭০ বা পড়া হয়েছে

যুক্তরাজ্য প্রতিনিধি ॥ যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরীর প্রথম পুত্র মিজানর রহমান চৌধুরী মিঠু’র সাথে সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষীপুর গ্রামের মরহুম আলহাজ্ব আজিজুর রহমানের প্রথম কন্যা জাসমিন আক্তার রানার বিয়ে সম্পন্ন হয়েছে। গত ২৫ অক্টোবর মঙ্গলবার সিলেট নগরীর পাঠানটুলাস্থ বৈরাতি কমিউনিটি সেন্টারে বিয়ে সম্পন্ন হয়। বর-কনেকে আশির্বাদ দিতে উক্ত অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, প্রবীন সাংবাদিক আল অজাদ, বিসিবি‘র পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দৈনিক উত্তর পূর্বের নিউজ এডিটর নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, প্রবীন শিক্ষক আলহাজ্ব তজম্মুল আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিস্টার মনির হোসাইন, গবেষক ড. সু-লয়েড উইলিয়াম, বিশিষ্ট রাজনীতিবিদ হবিগঞ্জ জেলা বারের সদস্য এডঃ মুজিবুর রহমান কাজল, যুক্তরাজ্য বাসদের আহ্বায়ক গয়াছুর রহমান গয়াছ সহ সিলেটের সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবি, শিক্ষকসহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com