সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে নিখোঁজের ৪দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ভোলারজুমে নিখোঁজের ৪দিন পর চা ব্যবসায়ী ছায়েদ আলী (৩০) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ৮টার দিকে উপজেলার জালিয়াবস্তি এলাকার ডাঃ আইয়ুব আলীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নিখোঁজ ব্যবসায়ী উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের মৃত আলফি মিয়ার পুত্র। ছায়েদ আলীর চুনারুঘাট বাজারের বাল্লারোডে একটি চায়ের দোকান ছিল।
পরিবার সূত্রে জানা যায়, ছায়েদ আলী ৪/৫ দিন আগে নিখোঁজ হয়েছিলেন। পরিবারের লোকজন আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখুজি করে তার কোন সন্ধান পাননি। অবশেষে নিখোঁজের ৪দিন পর গতকাল ডাঃ ছায়েদ আলীর পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। চুনারুঘাট থানার এসআই মাসুদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ছায়েদ আলীর লাশ পুকুর থেকে লাশ উদ্ধার করে। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com