শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বি-বাড়িয়ার ঘটনায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের সভা

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বি-বাড়িয়ার নাছির নগরের ব্রজদাসের আইডি থেকে পবিত্র কাবা ঘরের উপর মহাদেবের মুর্তি স্থাপনের ব্যঙ্গচিত্র ফেসবুকে পোষ্ট করার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ ঘটিকার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। কাজী এম.এ জলিলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম সারওয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওঃ ফরিদ আহমেদ, আঃ হান্নান তালুকদার মোহন, আলহাজ্ব আকল মিয়া, মোঃ শামছুদ্দিন তালুকদার, মোঃ নুরুল হক, মাওঃ আসাদুজ্জামান নুর, মাওঃ আলমগীর হোসাইন, হাজী আঃ মতলিব, কাজী এম.এ করিম, মাওঃ তৈয়ব আলী, মাওঃ আঃ মজিদ, মাওঃ আমিনুল হক, মোঃ আকিব হোসেন, হাজী আবুল মনসুর প্রমুখ
সভায় বক্তারা বলেন,
পবিত্র কাবা ঘরের উপর মহাদেবের মুর্তি স্থাপনের ব্যঙ্গচিত্র ফেসবুকে পোষ্ট করায় বিশ্বের মুসলমানদের অন্তরে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা খুবই স্বাভাবিক। যে পবিত্র কাবা ঘরকে কিবলা করে সমগ্র বিশ্বের মুসলিমরা নামাজ পড়েন সেই ঘরকে অপমান করায় মুসলিম জাহানকে আঘাত করা হয়েছে। বক্তারা এই ন্যাক্কারজনক কাজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
তারা বলেন, ইসলাম কখনই কোন সাম্প্রদায়িক উস্কানী ও দাঙ্গাকে প্রশ্রয় দেয়নি বা পছন্দ করে না। যারা এই ব্যঙ্গ চিত্র প্রকাশ করেছে এবং একে ইস্যু করে হিন্দুদের উপর হামলা করছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টামুলক শাস্তির দাবী জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com