মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৫৪২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ গতকাল ৩ নভেম্বর ২০১৬ বর্ডার গার্ড বাংলাদের এর ৫৫ ব্যাটালিয়নের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদ্যাপিত হয়। ইউনিট মজজিদে ফজরের নামাজের পর মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার মাধমে প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রম শুরু হয়। মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার পর পতাকা উত্তোলন ও বিশেষ দরবারের পর প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজে বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গল এর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন, পিএসসি, ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন, ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং বিজিবি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার জেলা কর্মকর্তাগণ, পুলিশ কর্মকর্তাগণ, চুনারুঘাট ও মাধবপুরের উপজেলা ও পৌরসভা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডারগণ, চা বাগানের কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জ সদর, চুনারুঘাট ও মাধবপুর প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com