মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জের অলিপুরে ভ্যান গাড়ীর চাকা পাংচার হয়ে আরোহী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ৬১৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান গাড়ীর চাকা পাংচার হয়ে আরোহী মোহাম্মদ আলী (৫০) নিহত হয়েছেন। তিনি মাধবপুর উপজেলার রোয়াল গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুরে এ দুঘর্টনাটি ঘটেছে। এ দুর্ঘটনায় গাড়ীর চালক আহত হলে, তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পিকআপ ভ্যানটি সিলেট যাওয়া সময় অলিপুর নামক স্থানে এসে চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নিহত হন। আহত হন গাড়ী চালক।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সৈয়দ মোঃ জাকির হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই বেলাল উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে দুর্ঘটনা কবলিক গাড়ীটি পুলিশ আটক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন পিপিএম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com