বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকান্ড ॥ বিস্ফোরক মামলায় মেয়র গউছের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউছের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ এ আবেদন নামঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, বিস্ফোরক মামলাটি বিচারের জন্য গত ২৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য মামলাটি গত ২৭ অক্টোবর পুনরায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ফেরত পাঠানো হয়। গতকাল উক্ত মামলায় জি কে গউছের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মো. আব্দুল হাই। শুনানিকালে তাকে সহযোগিতা করেন সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খান, সালেহ উদ্দিন আহমদ, সুফি মিয়া চৌধুরী ও মো. নূরুল ইসলাম। জামিন আবেদনের বিরোধীতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। উভয় মামলায় মোট ৩২ জন আসামি রয়েছেন। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জে সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউছসহ কারাগারে আটক আছেন ১৬ জন। খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ পলাতক আছেন আটজন এবং উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম আব্দুল কাইয়ুমসহ আটজন। এর আগে সোমবার একই মামলায় জামিন আবেদন করেন সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। ওই আবেদনও নামঞ্জুর হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com