বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জি.আর ফাউন্ডেশনের অঙ্গীকার ও কিছু কথা ॥ ৮ নভেম্বর লন্ডনে আত্মপ্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ৬৪৭ বা পড়া হয়েছে

অতি আনন্দের সাথে দেশ ও বিদেশে সকল শুভাকাংখিদের সদয় অবগতির জন্য অগ্রীম জানাতে চাই যে, জনকল্যাণের প্রেরণাতে অনুপ্রাণিত হয়ে লন্ডনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে জি.আর ফাউন্ডেশন (ইউকে) নামে একটি সৃজনশীল কল্যাণকর প্রতিষ্ঠান। যার কার্যকর পরিধি বাংলাদেশে বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে যথাক্রমে, ধর্মীয় দান, চিকিৎসা, বাঙালি সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্য, শিক্ষা ও জনকল্যাণ ক্ষেত্রে বাস্তবায়িত হবে।
উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর লন্ডনে প্রেস কনফারেন্সের মাধ্যমে জি.আর ফাউন্ডেশনের প্রাথমিক ঘোষনা হবে এবং আগামী ডিসেম্বর মাসের যেকোন দিন হবিগঞ্জ জেলায় চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের অন্তর্গত কেউন্দা গ্রামে বিশাল আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ করা হবে। দেশের কর্মসূচীর উল্লেখ যোগ্য কাজ হিসাবে আমার নিজ এলাকার ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে বিশাল খেলার মাঠ প্রদান করে জি.আর ফাউন্ডেশন (ইউকে) ঘোষণা হবে। আমার নিজের বাড়িতে অনুষ্ঠান স্থলের আয়োজন করা হবে। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি।
মোঃ গিয়াস উদ্দিন
ফাউন্ডার চেয়ারম্যান
জি.আর ফাউন্ডেশন ইউকে
বিশিষ্ট সমাজসেবক ও দানবীর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com