বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা ছাত্রীয় ছাত্র সমাজের কমিটি গঠন ॥ জুবায়েদ সভাপতি বিপ্লব সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ৭৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ছাত্র সমাজের হবিগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। জুবায়েদ হোসেনকে সভাপতি ও বিপ্লব চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক করে ৭ জনের নাম ঘোষণা করা হয়। গত শনিবার হবিগঞ্জে ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ ইফতেকার আহসান। কমিটির অন্যান্যরা হলেন এম এ মতিন চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, মনিরুল ইসলাম মনির ও চৌধুরী স্বপন সহ-সভাপতি, জুনায়েদ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ও আমিনুর রহমান মোনতাহার সাংগঠনিক সম্পাদক।
এদিকে গত শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনাতনে হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আতিকুর রহমান আতিক।
জাতীয় ছাত্র সমাজের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতির মোস্তাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে ও বিপ্লব দেবের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তর‌্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোঃ রাজু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ ভাষানী, ছাত্র বিষয়ক সম্পাদক নোমান মিয়া।
সম্মেলন উদ্বোধন করবেন ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র সমাজ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, মীর জিয়াউল জিয়া, তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মোখলেছুর রহমান বস্তু, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহ ইমরান লিপন ও কেন্দ্রীয় তথ্য ও গবেষনা সম্পাদক আমিনুল হক মোল্লা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com