মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ পলিটেকনিক কলেজে সিনিয়র ও জুনিয়র নিয়ে সংঘর্ষ ॥ আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে অবস্থিত পলিটেকনিক্যাল কলেজে সিনিয়র ও জুনিয়র নিয়ে দুই দল ছাত্রের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে সদর থানার এসআই আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার দুপুরে ক্লাস রোমে ওই কলেজের প্রথম সেমিষ্টারের ছাত্র শাহরিয়ার সাথে ৬ষ্ট সেমিষ্টারের ছাত্র সোহাগ আহমেদের মাঝে সিনিয়র ও জুনিয়র বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। সোহাগ এক পর্যায়ে শাহরিয়াকে চড় থাপ্পড় মারে। শাহরিয়ার বিষয়টি পরে দেখে নেবে বলে কলেজ থেকে চলে যায়। গতকাল বৃহস্পতিবার ওই সময় সোহাগের সহপাঠী রাসেদুল ইসলামসহ একদল ছাত্র শাহরিয়ারকে ধরে মারধোর শুরু করে। এ সময় শাহরিয়ার পক্ষ নিয়েও কয়েকজন ছাত্র এগিয়ে আসে। এক পর্যায়ে দুই দলের মাঝে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উল্লেখিত সংখ্যক ছাত্র আহত হয়। সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় শাহরিয়া ও সোহাগ আহত হলে তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আগামী সোমবার এ বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন কলেজ অধ্যক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com