মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরে প্রকাশ্যে কলেজ ছাত্রীকে লাঞ্ছিত করেছে এক বখাটে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে প্রকাশ্যে এক কলেজ ছাত্রীকে লাঞ্ছিত করেছে জসিম নামে এক বখাটে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় সাবেক পৌর কমিশনার নানু মিয়াসহ স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই বখাটে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শহরের অনন্তপুর এলাকার এক কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে জসিম নামে এক যুবক। বিষয়টি ছাত্রীর পরিবার জসিমের অভিভাবকদের জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রী হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় অবস্থিত আম্বিয়া ভিলার সামনে আসা মাত্র জসিম প্রকাশ্যে লাঞ্ছিত করে। ছাত্রীর চিৎকারে সাবেক পৌর কমিশনার নানু মিয়াসহ লোকজন এগিয়ে এলে জসিম পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াসিনুল হক জানান, ঘটনাটি শুনেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com