বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের কোরেশনগর-মাহমুবাদ পর্যন্ত রাস্তায় নিম্নমানের কাজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের কোরেশনগর থেকে মাহমুবাদ পর্যন্ত রাস্তায় নিম্নমানের কাজ হওয়ায় স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেয়। পরে স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার প্রকৌশলী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সুত্র জানায়, হবিগঞ্জ পৌরসভার পাড়া মহল্লার সড়কগুলো পুনঃমেরামতের জন্য ১৪টি প্রকল্পে ৩ কোটি ৯৭ লাখ টাকার বাজেট বরাদ্দ দেয়া হয়। ওই কাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয় বিবাড়িয়ার মেসার্স নিলু এন্টার প্রাইজের ঠিকাদার কবীর আহমেদকে। সম্প্রতি ওই প্রতিষ্ঠানটি রাস্তার কাজ শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান পুরাতন সড়কের ময়লা আবর্জনা পরিস্কার না করেই কাপেটিং শুরু করে। এতে বাধা দেয় এলাকাবাসী। কিন্তু এতে কর্ণপাত করেনি। গতকাল দুপুরে অনন্তপুর এলাকার বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক কমিশনার নানু মিয়াসহ স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেন। এ সময় ওই প্রতিষ্ঠানের সহকারি ঠিকাদার কিতাব আলী ও তার লোকজন এলাকাবাসীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে কাউন্সিলর উম্মেদ আলী শামীম ঘটনাস্থলে পৌছে তিনিও কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুধন দত্তসহ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসি শান্ত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com