মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে ট্রেনের কাটা পড়ে নবীগঞ্জের প্রবাসীর স্ত্রী’র মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে ইরান প্রবাসীর মানসিক প্রতিবন্ধী স্ত্রী’র মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার লেঞ্জাপাড়াস্থ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেটগামী কুশিয়ারা ট্রেনের নিচে কাটা পড়েন আবিদা বেগম (৫০)। ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইলহাল গ্রামের বাসিন্দা ইরান প্রবাসী মোতাব্বির হোসেনের স্ত্রী। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা খবর পেয়ে এসে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাশটি বাড়ি নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আবিদা খাতুন মানসিক রোগী। তিনি বেশ কিছু দিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে, তার স্বজনরা জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com