মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরের ৩ শিক্ষকের বিরুদ্ধে জামাত কানেকশনের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ ৩ শিক্ষকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও জামাতের রাজনীতি নিয়ে স্কুলে গোপন বৈঠক করাসহ নানা অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযোগে উল্লেখ করা হয়-প্রধান শিক্ষক মিজানুর রহমান জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। সিনিয়র সহকারী শিক্ষক মৌলানা দেলোয়ার হোসেন চৌধুরী শাহজাহানুর জামায়াতের আমির। তিনি স্কুল ফাঁকি দিয়ে সাংগঠনিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকেন। প্রধান শিক্ষক একই মতাদর্শের হওয়ায় স্কুলের মধ্যেই জামায়াত শিবিরের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন। কোমলমতি শিক্ষার্থীদের নানা কৌশলে শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্কুল ছুটির পর প্রায়ই অপরিচিত লোকদের নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়। বর্তমান সরকার কোচিং বানিজ্য নিষিদ্ধ করলেও ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার প্রাইভেট পড়ানোর নাম করে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন সিলেবাস, টেষ্ট পেপার, গাইড বই বিক্রি ও শিক্ষার্থীদের পাস করিয়ে দিবেন বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com