বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

স্টেডিয়াম এলাকায় খেলোয়াড় অপহরণকালে যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়াম এলাকার বাইপাস সড়ক থেকে হাবিবুর রহমান রিংকু (১৮) নামের এক খেলোয়াড়কে অপহরণের চেষ্টাকালে নিদন আহমেদ (২০) নামের এক যুবককে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। সে শ্যামলী এলাকার শামীম আহমেদের পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার আমুরোড গ্রামের ফজল মিয়ার পুত্র কলেজ ছাত্র হাবিবুর রহমান সপ্তাহের ৪ দিন হবিগঞ্জ আধুনিক ষ্টেডিয়ামে খেলার প্র্যাকটিস করতে আসেন। ওই সময় প্র্যাকটিস শেষে স্টেডিয়ামের প্রবেশ মুখে বাইপাস সড়কে আসার সময় মোটরসাইকেল যোগে দুই যুবক তাকে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সে চিৎকার শুরু করলে ব্যবহৃত ফোনটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। স্থানীয় লোকজন নিদনকে আটক করে। তবে তার অপর সহযোগিরা পালিয়ে যায়। ওসি ইয়াসিনুল হক জানান, একজনকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com