বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভেজাল মশলা ভাঙ্গানোর দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভেজাল মশলা ভাঙ্গানোর দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে দুটি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পূর্ব তিমিরপুর গ্রামে আব্দুর রউফ মিয়ার অটো রাইছ মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মুহাম্মদ লুৎফর রহমান এ আদালত পরিচালনা করেন। এ সময় ভেজাল মশলা ভাঙ্গানোর অপরাধ স্বীকার করে মিল মালিক সুর্জাপুর গ্রামের আব্দুল রেজ্জাক মিয়ার পুত্র আব্দুর রউফ ও মনফর আলীর স্ত্রী সালাতুন বেগম। ব্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সেনিটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com