বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌর এলাকায় সদর থানা পুলিশের বিশেষ টিম গঠন

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের মানুষ শান্তিপুর্ণভাবে যাতে চলাফেরা ও ঘুমাতে পারেন এ জন্য সদর থানার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। হবিগঞ্জ পৌরসভা এলাকায় সম্প্রতি চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পায়। এ কারণে সদর থানার ওসির পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি পুলিশ টিম গঠন করা হয়েছে। প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ওয়ার্ডগুলোর বিভিন্নস্থানে তারা টহল দেবে। এ ছাড়াও তার ব্যক্তিগত উদ্যোগে ৯টি ওয়ার্ডে ১৮ জন পাহাড়াদারকে মোবাইল ফোন বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ওসি। এর মাঝে ৬ জনকে মোবাইল ফোন দেয়া হয়েছে এবং বাকীগুলো পর্যায়ক্রমে দেয়া হবে। ওসি ইয়াসিনুল হক জানান, মোবাইল ফোনের মাধ্যমে পুলিশের সাথে পাহাড়াদাররা যোগাযোগ করবে। ফলে পুলিশ দ্রুতগতিতে ব্যবস্থা নিতে পারবে। তিনি আরো জানান, পুলিশের একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে জনগণ সহযোগিতা করলে নিমিষেই অপরাধ দমন সম্ভব। তাই তিনি সকলকে সহযোগিতার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com